ভালোর সাথে আলোর পথে সোমবার, 2 নভেম্বর 2026
Social

মুন্সীগঞ্জ ডিসি অফিস সোলার প্যানেল মিলবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ

Munshiganj · Munshiganj Sadar · 25 অক্টোবর 2026 · পঠিত 14 বার
মুন্সীগঞ্জ ডিসি অফিস সোলার প্যানেল মিলবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ

জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে এই সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাহেব আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ১২৮টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় ৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। উৎপাদিত বিদ্যুৎ জেলা প্রশাসক কার্যালয়ের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সরকারি স্থাপনার ছাদে সোলার প্যানেল বসানোর সরকারি নির্দেশনা রয়েছে।

সরকার এখন সরকারি দপ্তরসহ সর্বত্র সৌরবিদ্যুৎ ব্যবহারের দিকে এগোচ্ছে।

সর্বসাধারণকে সোলার প্যানেল ব্যবহারে উদ্বুদ্ধ করে তিনি আরো বলেন, কেউ সোলার প্যানেল স্থাপন করতে চাইলে প্রশাসন প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে দেবে। Source: Amardesh

আরও ভালো খবর

ঢাকা বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সহসভাপতি হলেন গজারিয়ার হেলাল উদ্দিন
Social

ঢাকা বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সহসভাপতি হলেন গজারিয়ার হেলাল উদ্দিন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ব্যবসায়ী ও মেসার্স মুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ পেট্রোলিয়াম...

Munshiganj · 30 অক্টোবর 2026
মুন্সিগঞ্জে পুলিশের সহায়তায় অটোরিকশায় ফেলে যাওয়া ২৬ হাজার টাকা ফেরত পেলেন মালিক
Social

মুন্সিগঞ্জে পুলিশের সহায়তায় অটোরিকশায় ফেলে যাওয়া ২৬ হাজার টাকা ফেরত পেলেন মালিক

মুন্সিগঞ্জে অটোরিকশায় ফেলে যাওয়া ২৬ হাজার টাকাসহ একটি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছে ট্রাফিক...

Munshiganj · 26 অক্টোবর 2026
শিলইতে এমপি রতনের দেওয়া ফ্যান-পানির ফিল্টার হস্তান্তর করলেন বিএনপি নেতা সাঈদ বেপারী
Social

শিলইতে এমপি রতনের দেওয়া ফ্যান-পানির ফিল্টার হস্তান্তর করলেন বিএনপি নেতা সাঈদ বেপারী

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সার্বিক সহযোগিতায় মুন্সিগঞ্জের শিলই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ট...

Munshiganj · 20 অক্টোবর 2026