ভালোর সাথে আলোর পথে সোমবার, 2 নভেম্বর 2026
Education

মুন্সিগঞ্জের ছেলের বাংলাদেশের প্রথম এআই চালিত ইংরেজি শেখার প্ল্যাটফর্ম, যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়

Munshiganj · Sreenagar · 2 নভেম্বর 2026 · পঠিত 1 বার
মুন্সিগঞ্জের ছেলের বাংলাদেশের প্রথম এআই চালিত ইংরেজি শেখার প্ল্যাটফর্ম, যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়

মুন্সিগঞ্জের শ্রীনগরের ছেলে, মাত্র ১৭ বছর বয়সী অর্ণব দত্তের নেতৃত্বে Team EngloVoice আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠেয় World Youth STEM Innovation and Invention Competition-এর ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরের ছেলে, মাত্র ১৭ বছর বয়সী অর্ণব দত্তের নেতৃত্বে Team EngloVoice আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠেয় World Youth STEM Innovation and Invention Competition-এর ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ৫০টিরও বেশি দেশ অংশ নেবে।

EngloVoice বাংলাদেশের প্রথম AI চালিত ইংরেজি শেখার প্ল্যাটফর্ম। মাত্র দুই তরুণ– অর্ণব দত্ত ও মাহবুব তাজ – এই স্টার্টআপ গড়ে তুলেছেন। তারা ওয়ার্ল্ড ব্যাংক সমর্থিত দেশের সবচেয়ে বড় অ্যাকসেলারেটর প্রোগ্রাম Accelerating Bangladesh থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। বর্তমানে তাদের প্ল্যাটফর্মে ১০ হাজারের বেশি সক্রিয় শিক্ষার্থী রয়েছে।

শ্রীনগরে জন্ম ও বেড়ে ওঠা অর্ণব দত্ত প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করেছেন এখানেই। বর্তমানে তিনি ঢাকা সিটি কলেজে পড়ছেন। তার সঙ্গে দলে রয়েছেন খৈরম অনিক সিংহ, রিদম মুন্সী, এমডি নাভিদ আজমান ও মো. ফাহিম মুনকার।

অর্ণব বলেন, “মুন্সিগঞ্জের মাটি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। এই অর্জন শুধু আমার বা আমার টিমের নয়-এটা মুন্সিগঞ্জের, বাংলাদেশের। আমি প্রমাণ করতে চাই, আমাদের তরুণরা বিশ্বের সঙ্গে পাল্লা দিতে পারে।”

মুন্সিগঞ্জবাসীসহ সারা দেশের মানুষের কাছে আরনব ও তার টিমের আহ্বান-“আমাদের পাশে থাকুন, দোয়া করুন। এই বিজয় বাংলাদেশের হবে।”

ওয়েবসাইট: www.englovoice.com

আরও ভালো খবর

লৌহজংয়ের ঐতিহ্যবাহী কাঠের ঘরের জিআই স্বীকৃতির দাবি
Education

লৌহজংয়ের ঐতিহ্যবাহী কাঠের ঘরের জিআই স্বীকৃতির দাবি

বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন মুন্সীগঞ্জের নান্দনিক ডিজাইনের কাঠের ঘর। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ঐতিহ্যবাহ...

Munshiganj · 25 অক্টোবর 2026
মুন্সিগঞ্জের তাওসিফের নেতৃত্বে আন্তর্জাতিক রোবোটিক্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দেশি বোটস’
Education

মুন্সিগঞ্জের তাওসিফের নেতৃত্বে আন্তর্জাতিক রোবোটিক্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দেশি বোটস’

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে জাপান ও ইতালিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে তরুণ শিক্ষার্...

Munshiganj · 16 অক্টোবর 2026
মুন্সিগঞ্জ থেকে ডাক্তারি সম্পন্ন করেছেন এথিনা, নিজেকে নিয়োজিত করতে চান সমাজসেবায়
Education

মুন্সিগঞ্জ থেকে ডাক্তারি সম্পন্ন করেছেন এথিনা, নিজেকে নিয়োজিত করতে চান সমাজসেবায়

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফুলকুচি গ্রামের মেয়ে এথিনা বাড়ৈ। এমবিবিএস ডিগ্রি অর্জন ও এক বছর...

Munshiganj · 16 অক্টোবর 2026
শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুলের জেসমিন সুলতানা
Education

শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুলের জেসমিন সুলতানা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কল...

Munshiganj · 15 অক্টোবর 2026